বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ফরিদপুরে দখলদারদের বিরুদ্ধে অভিযান, দখলমুক্ত হলো ফুটপাত-সড়ক

মামুন মিঞা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ pm
১৫
ফরিদপুরে দখলদারদের বিরুদ্ধে অভিযান, দখলমুক্ত হলো ফুটপাত-সড়ক

ফরিদপুর শহরকে যানজটমুক্ত ও পথচারীদের চলাচলের উপযোগী করতে ফুটপাত ও সড়ক দখলমুক্তকরণে যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ফরিদপুর পৌরসভা ও জেলা প্রশাসন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিনব্যাপী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে শহরের সুপার মার্কেট এলাকা, ডায়াবেটিক হাসপাতালের আশপাশ, ভাঙ্গারি পট্টি (মসজিদ বাড়ি সড়ক), নিউ মার্কেট, চকবাজার, ময়েরা পট্টি ও জনতা ব্যাংকের মোড়সহ বিভিন্ন এলাকায় ফুটপাত ও সড়ক দখল করে গড়ে তোলা অবৈধ দোকানপাট, অস্থায়ী স্থাপনা এবং ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে রাখা বিভিন্ন মালামাল সরিয়ে দেওয়া হয়।

এ সময় ফুটপাত ও সড়কের জায়গা দখল করে ব্যবসা পরিচালনা না করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। একই সঙ্গে পথচারীদের চলাচলের জায়গা দখলমুক্ত রাখার নির্দেশনা দেওয়া হয়।

পৌরসভা ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শহরের বিভিন্ন সড়কে অবৈধ দখলের কারণে যানজট সৃষ্টি হচ্ছে। পাশাপাশি ফুটপাত দখল হয়ে যাওয়ায় বাধ্য হয়ে পথচারীদের সড়কে চলাচল করতে হচ্ছে। এতে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে দখলমুক্তকরণ অভিযান চালানো হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ফুটপাত বা সড়ক দখল করে ব্যবসা পরিচালনার কোনো সুযোগ নেই। শহরের স্বাভাবিক যান চলাচল নিশ্চিত, পথচারীদের নির্বিঘ্ন চলাচল এবং শহরের সৌন্দর্য রক্ষায় নিয়মিতভাবে অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

পৌরসভা ও জেলা প্রশাসনের এ অভিযানে সাধারণ পথচারীরা স্বস্তি প্রকাশ করেছেন। তারা শহরের ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!