মনিরামপুর উপজেলাতে থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদকদ্রব্য সেবন ও রাখার অভিযোগে ১০ জনকে আটক করেন। এর মধ্যে তিনজনকে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং ছয়জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে এবং বাকি একজনকে অভিভাবকের জিম্মায় দেয়া হয়েছে।
১৪ সেপ্টেম্বর বিকাল সাড়ে পাঁচটায় মনিরামপুর থানা চত্বরে আটককৃত আসামিদেরকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ সাজা দেওয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ধারা ৩৬(৫)এর আওতায় সাজা এবং অর্থদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, বাকোশপোল গ্রামের সোলেমান এর ছেলে জাহাঙ্গীর কে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা,বালিধা গ্রামের হুমায়ুন কবির কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, দেলোবাড়ি গ্রামের আমিন গাজীর ছেলে জামাল গাজী কে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ১০০ টাকা জরিমানা, মৃত সোনা গাজীর ছেলে নিসার গাজীকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা,মাঝলাউড়ী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে তানভীর শাওনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ১০০ টাকা জরিমানা এবং দেবীদাসপুর গ্রামের কেরামত সরদারের ছেলে টিটো সর্দারকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ১০০ টাকা জরিমানা করা হয়েছে।