বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

নড়িয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৬, মাদকসেবীর ১৫ দিনের কারাদণ্ড

আল আমীন সরদার
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ pm
৪৫
নড়িয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৬, মাদকসেবীর ১৫ দিনের কারাদণ্ড

শরীয়তপুরের নড়িয়ায় মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ছয়জনকে আটক করেছে নড়িয়া থানা পুলিশ। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাদকসেবীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) নড়িয়া উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নড়িয়া থানার মামলা নম্বর-১৪, তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৬-এর ঘটনায় ৫ পিস ইয়াবাসহ ভেদরগঞ্জ উপজেলার সিঙ্গারচর এলাকার রাহাত ওঝা (পিতা—কুদ্দুস ওঝা) এবং ছয়গাঁও এলাকার মো. নাদিম শেখ (পিতা—রিপন শেখ)কে আটক করা হয়।

অন্যদিকে, নড়িয়া থানার মামলা নম্বর-১৩-এর ঘটনায় ৫০ গ্রাম গাঁজাসহ নড়িয়া উপজেলার দক্ষিণ চাকদহ গ্রামের শাকিল মাদবর (পিতা—আজাদ মাদবর) এবং বন্যাডিঙ্গা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের জসিম ঢালী (পিতা—হাসান ঢালী)কে আটক করা হয়।

এছাড়া নড়িয়া থানার মামলা নম্বর-১৫-এর ঘটনায় ৫ পিস ইয়াবাসহ দুলুখণ্ড গ্রামের শিপন বেপারী (পিতা—শামসুল হক বেপারী) ও একই এলাকার আশিক মোল্লাকে (পিতা—শুকুর মোল্লা) আটক করা হয়েছে।

পুলিশের দাবি, পৃথক তিনটি অভিযানে মোট ১০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একজন মাদকসেবীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, মাদকদ্রব্যের বিরুদ্ধে নড়িয়া থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, নড়িয়াকে মাদকমুক্ত রাখতে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতাও প্রয়োজন। মাদকসংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানালে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের এ ধরনের মাদকবিরোধী অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!