সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মণিরামপুরে স্কুল ছাত্রীদের যৌন নিপীড়ন ও ধর্ষণের অভিযোগে,শিক্ষক আটক।

মোঃ জাহিদুর রহমান
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ pm
মণিরামপুরে স্কুল ছাত্রীদের যৌন নিপীড়ন ও ধর্ষণের অভিযোগে,শিক্ষক আটক।

মণিরামপুর উপজেলা প্রতিনিধিঃ-

মণিরামপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইকরামুল ইসলামের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন নিপীড়ন ও ধর্ষণের অভিযোগ উঠেছে।এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৪ সেপ্টেম্বর (সোমবার) বিদ্যালয় থেকে মণিরামপুর থানা পুলিশ তাকে আটক করে।

অভিযোগ সূত্রে জানা যায়, অত্র স্কুল এর ইংরেজি শিক্ষক ইকরামুল ইসলাম দীর্ঘদিন যাবত স্কুলের একাধিক ছাত্রীকে বিভিন্ন ধরনের কু প্রস্তাব দিয়ে আসছিলেন এবং তিনি গোপন ক্যামেরার মাধ্যমে শিক্ষার্থীদের ভিডিও ধারণ করতেন।তার কুপ্রস্তাবে শিক্ষার্থীরা রাজি না হলে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের গোপন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতেন,লজ্জায় এবং মান-সম্মান হারানোর ভয়ে ছাত্রীরা তার অন্যায় দাবি সহ্য করতে বাধ্য হতো।

বিভিন্ন এলাকার ভুক্তভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা একাধিকবার স্কুলের প্রধান শিক্ষকের নিকট অভিযোগ করলেও অভিযোগ আমলে না নিয়ে বিষয়গুলি ধামাচাপা দিয়ে রাখতেন বলে অভিযোগ উঠেছে অত্র স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। প্রধান শিক্ষক কর্তৃক কোন প্রকার সমাধান না দেওয়ায় শিক্ষার্থীদের ভিতরে দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। সোমবার সকালে শিক্ষক ইকরামুল ইসলাম বিদ্যালয়ে আসলে শিক্ষার্থীরা ঐ শিক্ষককে অবরুদ্ধ করে রাখে।খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সম্রাট হোসেন,সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন, মণিরামপুর থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ, ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাফফর হোসেন বিদ্যালয়ে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়া হয়।

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ বলেন, অভিযুক্ত শিক্ষককে আমরা থানা পুলিশের হেফাজতে নিয়ে এসেছি, তার বিরুদ্ধে চলমান আইন অনুযায়ী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।আইনি প্রক্রিয়া শেষ হলে, অভিযুক্ত শিক্ষককে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্ত শিক্ষক এখনও থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!