রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ডেঙ্গুর বিরুদ্ধে জনসচেতনতা গড়তে আজিজুল হক কলেজ ছাত্রদলের লিফলেট বিতরণ

মাল্টিমিডিয়া রিপোর্টার
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ pm
৩৬
ডেঙ্গুর বিরুদ্ধে জনসচেতনতা গড়তে আজিজুল হক কলেজ ছাত্রদলের লিফলেট বিতরণ

মাল্টিমিডিয়া রিপোর্টার :

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের উদ্যোগে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) কলেজ ক্যাম্পাস ও আশপাশের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা শিক্ষার্থী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক লিফলেট বিতরণ করেন।

লিফলেটে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে নেতারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসা নয়, জনসচেতনতা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করাও জরুরি। বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।

সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিলের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। কর্মসূচি সঞ্চালনা করেন কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব।

এ সময় কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ নাহিদ, নাসিফ আল মারফি, অনিক আহমেদ, রিয়াজ আহমেদ, ফাহাদ ইসলাম, ইমরুল কায়সার, আবু তালহা, মোহাইমেন ফয়সাল, মাসুদ রানা, জিহাদ হোসেন, তামিম আহমেদ ও লিখনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া গণিত বিভাগ ছাত্রদলের আহ্বায়ক ইউনুস আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ রিফাত, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ছাত্রদলের আহ্বায়ক ফজলে রাব্বি, সমাজকর্ম বিভাগ ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার হাবিব রিফাত, ইতিহাস বিভাগ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিহাদ হোসেন, ডিগ্রি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইবনুর হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!