রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

৩৩নং ডিক্রীরচর উচ্চ বিদ্যালয়ে মোহাম্মদ সরোয়ার হোসাইন আজীবন দাতা সদস্য নির্বাচিত হওয়ায় এবং মোল্যা ফরিদ আহমেদ বাংলাদেশ স্কাউটসে লিডার ট্রেইনার অর্জর করায় সংবর্ধনা অনুষ্ঠান

মোঃ রোকনুজ্জামান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ pm
৩৩নং ডিক্রীরচর উচ্চ বিদ্যালয়ে মোহাম্মদ সরোয়ার হোসাইন আজীবন দাতা সদস্য নির্বাচিত হওয়ায় এবং মোল্যা ফরিদ আহমেদ বাংলাদেশ স্কাউটসে লিডার ট্রেইনার অর্জর করায় সংবর্ধনা  অনুষ্ঠান

সদরপুর, (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুর সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ৩৩নং ডিক্রীরচর উচ্চ বিদ্যালয়ে আজীবন দাতা সদস্য হয়েছেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র স্পেন প্রবাসী মোহাম্মদ সরোয়ার হোসাইন । সেই সাথে মোল্যা ফরিদ আহমেদ বাংলাদেশ স্কাউটসে লিডার ট্রেইনার অর্জর করেন।

আজ রবিবার(১৩ সেপ্টোম্বর) সকাল সাড়ে ১০ টায় ৩৩নং ডিক্রীরচর উচ্চ বিদ্যালয়ের মাঠে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অত্র বিদ্যালয়ের স্কাউটার আব্দুস ছাত্তার মিয়ার সঞ্চালনায় ও ম্যনেজিং কমিটির সভাপতি মোঃ বাচ্চু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি হিসেবে ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোফাজ্জেল হোসেন উপস্থিত ছিলেন।

আজীবন দাতা সদস্য মোহাম্মদ সরোয়ার হোসাইন বলেন, ৩৩নং ডিক্রীরচর উচ্চ বিদ্যালয়ের আমি একজন ছাত্র হিসেবে আজ এ সদস্য হয়ে নিজেকে ধন্য মনে করছি। আমি অত্র বিদ্যালয়ের সার্বিক কল্যানে কাজ করবো। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন শুধু প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও শিক্ষকদের দায়িত্ব নয়। শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী, সমাজের বিত্তবান ব্যক্তি ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে একটি প্রতিষ্ঠানকে আরও সমৃদ্ধ ও কার্যকর করে তোলা সম্ভব।

সংবর্ধনা অনুষ্ঠানে আর ও উপস্থিত ছিলেন, সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মানুন শাহ্, উপজেলা বিএনপির আহবায়ক কাজী বদরুজ্জামান, সদস্য সচিব মোল্লা তরিকুল ইসলাম কবির ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!