রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মনোহরদীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

মোঃএমরুল ইসলাম
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ pm
৪৯
মনোহরদীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

নরসিংদী মনোহরদী প্রতিনিধি:

দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর শুভ উদ্বোধন ঘোষণার পর নরসিংদীর মনোহরদী উপজেলায় একযোগে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ অভিযানের উদ্বোধন করেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান।

এ সময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুল হাসানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অভিযানের অংশ হিসেবে মনোহরদী পৌরসভা ও উপজেলার সকল ইউনিয়নের সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি ডেঙ্গুর বিস্তার রোধে নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার জন্য জনসাধারণকে আহ্বান জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী তিন মাস ধারাবাহিকভাবে এ পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।

এ অভিযানের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধের পাশাপাশি মনোহরদীতে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!