সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

অগ্রযাত্রা ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আন্ত ঢেউখালী ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী হয়েছে

মোঃ রোকনুজ্জামান
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ pm
১২
অগ্রযাত্রা ওয়েলফেয়ার ফাউন্ডেশন  কর্তৃক আয়োজিত আন্ত  ঢেউখালী ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী হয়েছে

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের বাবুরচর স্কুল মাঠে অগ্রযাত্রা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে আন্তঃঢেউখালী ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে বাটারফ্লাই ফুটবল ক্লাব পিয়াজখালী ৩-০ গোলে ঢেউখালী জাগরণী সংঘকে পরাজিত করে জয়লাভ করেছে।

উদ্বোধনী ম্যাচকে ঘিরে বাবুরচর স্কুল মাঠে ছিল উৎসবমুখর পরিবেশ। ৬০ মিনিটের পুরো খেলাজুড়ে মাঠে ছিল টানটান উত্তেজনা। ম্যাচ উপভোগ করতে স্থানীয় বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত হন। দর্শক গ্যালারিও ছিল কানায় কানায় পূর্ণ।

খেলার শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। তবে আক্রমণভাগের ধারালো পারফরম্যান্সে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় বাটারফ্লাই ফুটবল ক্লাব পিয়াজখালী। শেষ পর্যন্ত ঢেউখালী জাগরণী সংঘের জালে তিনবার বল পাঠিয়ে ৩-০ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে তারা।

খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

টুর্নামেন্টের উদ্বোধনী আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মোখলেছুর রহমান খান, সদরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্লা, ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, ঢেউখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. শাখাওয়াত হোসেন খান, বাবুল হোসেন মুন্সী,৫নং ওয়ার্ডের মেম্বার আব্দুল রব মাতুব্বার, সহ স্থানীয়

গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী ও বিপুলসংখ্যক দর্শক।

আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়া প্রতিভা বিকাশের লক্ষ্যেই এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোতেও বিপুল দর্শক উপস্থিতি ও জমজমাট প্রতিদ্বন্দ্বিতা হবে বলে প্রত্যাশা করছেন আয়োজক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!