রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

রুহিয়ায় বীর মুক্তিযোদ্ধা মরহুম তৈয়বুর রহমান স্মৃতি ফুটসাল ফুটবল টুর্নামেন্ট (সিজন-২) ২০২৬ অনুষ্ঠিত

মোঃ মাহফুজুর রহমান
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ pm
৪২
রুহিয়ায়  বীর মুক্তিযোদ্ধা মরহুম তৈয়বুর রহমান স্মৃতি ফুটসাল ফুটবল টুর্নামেন্ট (সিজন-২) ২০২৬ অনুষ্ঠিত

রুহিয়ায় বীর মুক্তিযোদ্ধা মরহুম তৈয়বুর রহমান স্মৃতি ফুটসাল ফুটবল টুর্নামেন্ট (সিজন-২) ২০২৬ অনুষ্ঠিত

মোঃ মাহফুজুর রহমান ঠাকুর গাঁও প্রতিনিধি

“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—মাদক ছেড়ে খেলতে চল” এই স্লোগানকে সামনে রেখে যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে এবং মরহুম বীর মুক্তিযোদ্ধার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শুভ উদ্বোধন করা হয়েছে। ‘বীর মুক্তিযোদ্ধা মরহুম তৈয়বুর রহমান স্মৃতি ফুটসাল ফুটবল টুর্নামেন্ট (সিজন-২) ২০২৬’।

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার ​৩নং রাজাগাঁও ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানটি শুক্রবার বিকেলে আসান নগর (মুন্সি মার্কেট) সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

​খেলার শুভ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩ নং রাজাগাঁও ইউনিয়ন এর ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম।

​অনুষ্ঠানে ​প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল জব্বার, সভাপতি, রুহিয়া উপজেলা বিএনপি। ​গেস্ট অব অনার মোঃ জহিরুল ইসলাম (রিপন), সাধারণ সম্পাদক, রুহিয়া উপজেলা বিএনপি। ​উদ্বোধক হিসেবে খেলার শুভ উদ্বোধন করেন মোঃ নুরুল ইসলাম (নুরু), সভাপতি, ৩নং রাজাগাঁও ইউনিয়ন বিএনপি।

​এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জিয়াউর রহমান সাধারণ সম্পাদক, ৩নং রাজাগাঁও ইউনিয়ন বিএনপি, মোঃ আহসান হাবিব মাস্টার সাবেক সাধারণ সম্পাদক, ৩নং রাজাগাঁও ইউনিয়ন বিএনপি, মোঃ আশির উদ্দিন সরকার সাবেক ইউপি সদস্য, মোঃ মাসুদ রানা( সোনামিয়া) ইউপি সদস্যসহ ইউনিয়ন এবং উপজেলার নেতৃবৃন্দ।

​টুর্নামেন্ট পরিচালনায় দায়িত্ব পালন করছেন:​ মোঃ মহসিন আলী, সভাপতি, ছাত্রদল ও মোঃ আখিরুল ইসলাম সাধারণ সম্পাদক ৩ নং রাজাগাঁও ইউনিয়ন ছাত্রদল।

​উদ্বোধনী ম্যাচ ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!