শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

নওগাঁর সীমান্তে অভিযান চালিয়ে কষ্টিপাথরের রাধা-রাণীর মূর্তি উদ্ধার

আব্দুল্লাহ আল মাহীদ
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ pm
নওগাঁর সীমান্তে অভিযান চালিয়ে কষ্টিপাথরের রাধা-রাণীর মূর্তি উদ্ধার
সাপাহার সীমান্তে উদ্ধার হওয়া কষ্টিপাথরের রাধা-রাণীর মূর্তি।

নওগাঁর সাপাহার সীমান্তে অভিযান চালিয়ে ৪ কেজি ৪০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের রাধা-রাণীর মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ৯টার দিকে উপজেলার হাপানিয়া সীমান্ত ফাঁড়ির আওতাধীন ফজলেপুর এলাকায় অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত অধিনায়ক মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে বিজিবির একটি দল ফজলেপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি পরিত্যক্ত স্থান থেকে কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করা হয়।

বিজিবির প্রাথমিক ধারণা, মূল্যবান এই মূর্তিটি সীমান্তপথে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে মূর্তিটি কোথা থেকে আনা হয়েছিল এবং এর সঙ্গে কারা জড়িত, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত মূর্তিটির বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর প্রত্নতাত্ত্বিক গুরুত্ব যাচাই সাপেক্ষে এটি পাহাড়পুর বৌদ্ধ বিহার অথবা মহাস্থান জাদুঘরে হস্তান্তর করা হতে পারে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!