শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সাজেক সফরে রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য সুপর্ণদেব বর্মন:

মোহাম্মদ দুলাল হোসেন রাঙ্গামাটি বাঘাইছরি প্রতিনিধি
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ am
সাজেক সফরে রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য সুপর্ণদেব বর্মন:

কে এম দুলাল হোসেন (রাঙ্গামাটি,বাঘাইছড়ি) প্রতিনিধি:

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য সুপর্ণদেব বর্মন সাজেক সফরকালে বাঘাইহাট বাজারে সংক্ষিপ্ত পথসভা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। সফরকালে তিনি বাঘাইহাট বাজার বিএনপি পার্টি অফিসে কিছু সময় অতিবাহিত করেন এবং স্থানীয় কর্মকাণ্ড নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

​সফরসূচির অংশ হিসেবে বাঘাইহাট বাজারে পৌঁছালে স্থানীয় বাঘাইহাট বাজার কমিটির পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য সুপর্ণদেব বর্মনকে ফুল দিয়ে উষ্ণ সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হয়।

​পরবর্তীতে বিএনপি পার্টি অফিসে আয়োজিত সংক্ষিপ্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাজেক ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন এবং সাজেক ইউনিয়ন বিএনপি ও এর সকল অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।

​বক্তব্যে সুপর্ণদেব বর্মন অঞ্চলের সার্বিক উন্নয়ন, শান্তি-সংহতি বজায় রাখা এবং এলাকার জনকল্যাণমুখী কর্মকাণ্ডে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। স্থানীয় নেতৃবৃন্দও এলাকার সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে জেলা পরিষদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!