বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ভূরুঙ্গামারীতে ১২৫ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৬ pm
ভূরুঙ্গামারীতে ১২৫ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা

আসাদুজ্জামান খোকন, ভূরুঙ্গামারী প্রতিনিধিঃ

 ভূরুঙ্গামারীতে প্রাথমিক ও ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে উত্তীর্ণ ১২৫ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য ও ফাউন্ডেশনের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম। সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আজিজুর রহমান সরকার স্বপন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ ও ফাউন্ডেশনের উপদেষ্টা মো. আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!