শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় অতিরিক্ত সার মজুদের দায়ে মেসার্স হবিবর ট্রেডার্সকে জরিমানা

মোঃ মাহফুজুর রহমান
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ pm
১২
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় অতিরিক্ত সার মজুদের দায়ে মেসার্স হবিবর ট্রেডার্সকে জরিমানা

ঠাকুরগাঁও প্রতিনিধি: মোঃ মাহফুজুর রহমান

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় অতিরিক্ত সার মজুদ রাখার অপরাধে মেসার্স হবিবর ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে গোডাউনে মজুদকৃত সকল রাসায়নিক সার সরকারের নির্ধারিত মূল্যে কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার ১নং রুহিয়া ইউনিয়নের মধুপুর কালিতলা বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঠাকুরগাঁও জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইমরান কবির।

​দণ্ডপ্রাপ্ত মো. হবিবর রহমান (৪৫) ওই প্রতিষ্ঠানের মালিক এবং তিনি ঠাকুরগাঁও রুহিয়া উপজেলার ঘুরনগাছ গ্রামের মো. মফিজুল ইসলামের ছেলে।

​প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মেসার্স হবিবর ট্রেডার্সের গোডাউনে অভিযান চালিয়ে অতিরিক্ত সার মজুদ করার সত্যতা পাওয়া যায়। পরে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি গোডাউনে অবৈধভাবে আটকে রাখা রাসায়নিক সার তাৎক্ষণিকভাবে উপস্থিত কৃষকদের মাঝে সরকারি মূল্যে বিক্রি ও বিতরণ নিশ্চিত করা হয়। রুহিয়া থানার ​পুলিশ সূত্রে জানা যায় এ ঘটনার পর এলাকায় সাধারণ কৃষক ও সচেতন মহলে স্বস্তি ফিরে এসেছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং যেকোনো ধরনের অনিয়ম রোধে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!