বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃএমরুল ইসলাম
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ pm
মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

নরসিংদী মনোহরদী প্রতিনিধিঃ

নরসিংদীর মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১০ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা ডেঙ্গু প্রতিরোধে পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তি ও সামাজিক পর্যায়ে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ সজিব মিয়া, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর বাদশা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদুল হাসানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা।

এ সময় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ইউনিয়ন পর্যায়েও নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার কথা জানায় উপজেলা প্রশাসন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!