বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মনোহরদীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ৩ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:১৮ pm
মনোহরদীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ৩ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা

মোঃএমরুল ইসলাম 
নরসিংদী মনোহরদী প্রতিনিধি:

নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়া বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিন ব্যবসায়ীকে সর্বমোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নরসিংদী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহমুদুর রহমান এর নেতৃত্বে বাজারের বিভিন্ন ওষুধের দোকান, কসমেটিকস প্রতিষ্ঠান এবং হোটেল-রেস্টুরেন্টে তদারকি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রি, যথাযথভাবে মূল্যতালিকা প্রদর্শন না করা এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় একজন ওষুধ ব্যবসায়ী, একজন কসমেটিকস ব্যবসায়ী এবং একজন হোটেল-রেস্টুরেন্ট ব্যবসায়ীকে সর্বমোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর মোঃশাহনেওয়াজ, নিরাপদ খাদ্য পরিদর্শক মো.মোবারক হোসেন এবং নরসিংদী জেলা পুলিশ লাইন্সের একটি পুলিশ দল।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!