বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

ফজলুল কবির
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ pm
পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

পাবনায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পাবনা। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ১৫ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ৪৫ হাজার টাকা।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের বাক্সীডাঙ্গী গ্রামের মুজিব বাঁধ সংলগ্ন খালের দক্ষিণ পাশে বিএডিসির সেচপাম্প ঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১১টার দিকে ডিবির একটি দল ওই সেচপাম্প ঘরে অভিযান চালায়। এ সময় স্থানীয় লোকজন ও জব্দ তালিকার সাক্ষীদের উপস্থিতিতে তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে পৃথকভাবে ৫০ পিস করে মোট ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন—পাবনা সদর উপজেলার বাক্সীডাঙ্গী গ্রামের মৃত হাবিবুর রহমান শেখের ছেলে মোতাহার হোসেন শেখ (৪৫), শুকচর গ্রামের আব্দুল কুদ্দুস বিশ্বাসের ছেলে কুতুব উদ্দিন বিশ্বাস (৩০) এবং ভাদুরিয়া ডাঙ্গী গ্রামের মৃত হাকিম প্রামাণিকের ছেলে ইয়াছিন ওরফে ইছিন (৩৫)।

ডিবি পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানিয়েছে, তারা পাবনা জেলার বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে চরতারাপুর ইউনিয়নসহ জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিল।

এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় পাবনা সদর থানায় নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ডিবি পুলিশ জানিয়েছে, মাদকের বিস্তার রোধে পাবনা জেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!