বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মেহেন্দিগঞ্জে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন, কমবে ভোগান্তি

মোঃ সৌরভ হোসেন
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ pm
মেহেন্দিগঞ্জে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন, কমবে ভোগান্তি

প্রতিবেদন মোঃ সৌরভ হোসেন,

বরিশালের মেহেন্দিগঞ্জে ভূমি সেবা গ্রহীতাদের ভোগান্তি কমানো এবং সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকার অনুমোদিত ভূমি সেবা সহায়তা কেন্দ্র (এলএসএফসি) উদ্বোধন করা হয়েছে।বুধবার (১০ সেপ্টেম্বর) মেহেন্দিগঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কেন্দ্রটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। কেন্দ্রটির উদ্বোধন করেন মেহেন্দিগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফাহিম হাসান খান।উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানুনগো মোঃ সোলায়মান খান, সার্ভেয়ার হুমায়ুন কবির, অফিস সহকারী শহিদুল ইসলাম এবং সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। এ সময় সংশ্লিষ্ট ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।সংশ্লিষ্টরা জানান, নতুন এই ভূমি সেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমে সাধারণ মানুষ ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পাবেন। একই সঙ্গে ভূমি সেবা গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা পাওয়ায় সেবা গ্রহণ আরও সহজ ও জনবান্ধব হবে।নতুন কেন্দ্র চালুর ফলে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা নিতে আসা মানুষের ভোগান্তি কমার পাশাপাশি সেবা প্রদানে স্বচ্ছতা ও গতিশীলতা আরও বাড়বে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।উদ্বোধনী অনুষ্ঠানে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি), কানুনগো, সার্ভেয়ার, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ উপস্থিত সকল অতিথিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!