শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

আশুলিয়ায় মাদক ব্যবসায়ী আটক

এইচ এম সাগর সাভার উপজেলা প্রতিনিধি
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ pm
২১৪
আশুলিয়ায় মাদক ব্যবসায়ী আটক

ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে এর আগেও একটি মাদক মামলা রয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর ) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে আশুলিয়া থানাধীন টেঙ্গুরী চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি হলেন- মো. ইউনুস আলী (৫৩)। তিনি আশুলিয়ার টেঙ্গুরী এলাকার টান কোনাপাড়ার বাসিন্দা মৃত ইসমাইল দেওয়ান এর ছেলে।

ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন-এর নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এর অংশ হিসেবে ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশের একটি দল টেঙ্গুরী চৌরাস্তা এলাকায় অভিযান চালায়।

অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম। তার নেতৃত্বাধীন দলের সঙ্গে ছিলেন এসআই (নিঃ) আরিফুল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।

পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযানকালে মোঃ ইউনুস আলীকে আটক করার পর তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ইউনুস আলীর বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ ও আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

পরে মামলার কার্যক্রম শেষে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে ঢাকা জেলার বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসা ও মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের প্রত্যাশা, টেঙ্গুরীসহ আশুলিয়ার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হলে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!