বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

দশমিনায় তেঁতুলিয়া নদীর তীব্র ভাঙ্গনে বিলিনের পথে বেড়িবাঁধ ও সড়ক। আতঙ্কে স্থানীয়রা।

মোঃ সুমন খান.মাল্টিমিডিয়া রিপোর্টার. গলাচিপা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ am
১১
দশমিনায় তেঁতুলিয়া নদীর তীব্র ভাঙ্গনে বিলিনের পথে  বেড়িবাঁধ ও সড়ক।  আতঙ্কে স্থানীয়রা।

পটুয়াখালীর দশমিনা উপজেলার হাজিরহাট এলাকায় তেঁতুলিয়া নদীর তীব্র স্রোতে বেড়িবাঁধ ও পাকা সড়কের একটি বড় অংশ হঠাৎ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আকস্মিক এই নদীভাঙনের পর থেকে পুরো এলাকায় মারাত্মক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জোয়ারের পানি লোকালয়ে ঢুকে বিপুলসংখ্যক ঘরবাড়ি ও ফসলি জমি প্লাবিত হওয়ার আশঙ্কায় বাসিন্দারা দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিচ্ছেন প্রয়োজনীয় মালামাল ও গবাদিপশু।

স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার সন্ধ্যার দিকে কোনো কিছু বুঝে ওঠার আগেই তেঁতুলিয়া নদীর পাড়ের বেড়িবাঁধ ও পাকা সড়কে বড় ধস নামে। কয়েক মিনিটের ব্যবধানে বিশাল একটি অংশ নদীগর্ভে তলিয়ে যায়। বাঁধ ভেঙে পানি ঢোকার ভয়ে হাজিরহাটসহ আশপাশের কয়েকটি গ্রামের পরিবারগুলোর মধ্যে তীব্র উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। ভাঙন আরও বিস্তৃত হলে এলাকাটি পুরোপুরি পানিবন্দি হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা উদ্ভূত পরিস্থিতিকে একটি মারাত্মক প্রাকৃতিক বিপর্যয় হিসেবে উল্লেখ করে বলেন, “হঠাৎ বেড়িবাঁধ ও সড়ক ধসে পরায় বড় ধরনের ঝুঁকির সৃষ্টি হয়েছে। আমরা বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের (পাাউবো) ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত জানিয়েছি। পাাউবোর প্রতিনিধি দল এসে জরুরি সংস্কারকাজ শুরু করবে। আপাতত স্থানীয়দের সুরক্ষায় ঝুঁকিপূর্ণ স্থান থেকে সবাইকে সরিয়ে নেওয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।”

এদিকে স্থানীয় বাসিন্দারা নদীর পানি লোকালয়ে প্রবেশ করা ঠেকাতে অবিলম্বে বালুর বস্তা (জিও ব্যাগ) ফেলে

জরুরি ভিত্তিতে টেকসই ভাঙন রোধের দাবি জানিয়েছেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!