শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

শরীয়তপুরে মিথ্যা মামলায় কৃষক রিপন কারাগারে, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের

আল আমীন সরদার
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ pm
৩৩
শরীয়তপুরে মিথ্যা মামলায় কৃষক রিপন কারাগারে, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের

আল আমীন সরদার

ভেদরগঞ্জ শরীয়তপুর প্রতিনিধ

শরীয়তপুরের ডামুড্যা থানায় দায়ের করা একটি হত্যা মামলায় ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও গ্রামের কৃষক রিপন মোল্লার জামিন না পাওয়াকে কেন্দ্র করে তার পরিবার ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাকে মামলায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে আসামি করা হয়েছে দাবি করে দ্রুত মুক্তি ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।

জানা গেছে, ডামুড্যা থানার মামলা নম্বর- ৬, তারিখ: ১৭/১০/২০২৪ ইং (ধারা: ১৪৩/৪৪২/৩২৩/৩২৫/৩০৭/৩৫৪/৩০২/১১৪/৩৪ দণ্ডবিধি)-এর ৩ নম্বর এজাহারনামীয় আসামি হিসেবে তাকে অন্যায়ভাবে জড়ানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

রিপনের পরিবারের দাবি, তিনি পেশায় একজন সাধারণ কৃষক এবং ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। মামলায় আসামি হওয়ার পর থেকে তিনি প্রায় তিন মাস ধরে কারাগারে রয়েছেন। আর্থিক অসচ্ছলতার কারণে যথাযথ আইনি সহায়তা পাওয়াও কঠিন হয়ে পড়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

পরিবারের আরও দাবি, রিপন মোল্লা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তিনি কারাগারে থাকায় তার বৃদ্ধ মা, গর্ভবতী স্ত্রী ও সন্তানরা আর্থিক সংকটে পড়েছেন। সংসারে নিত্যপ্রয়োজনীয় ব্যয় মেটাতেও তাদের হিমশিম খেতে হচ্ছে।

এদিকে, রিপন মোল্লার পরিবার ও এলাকাবাসী মামলাটির নিরপেক্ষ তদন্ত, প্রকৃত ঘটনা উদঘাটন এবং আইন অনুযায়ী তার জামিনের বিষয়টি বিবেচনার দাবি জানিয়েছেন।

এ দাবিতে শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন পরিবারের সদস্য ও স্থানীয়রা।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!