শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

মোঃগোলাম কিবরিয়া
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ pm
১৪
খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
অনু প্রতিচ্ছবি

গোলাম কিবরিয়া

খুলনা

খুলনা মহানগরীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে *মোস্তাকিন (২৮)* নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সোনাডাঙ্গা থানাধীন তালুকদার কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মোস্তাকিন নগরীর আলকাতরা মিল এলাকার শহিদুলের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা মোস্তাকিনকে লক্ষ্য করে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কী কারণে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত চলছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!