বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

হাজীর মাজার বস্তিতে অবৈধ বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নে বিশেষ অভিযান

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১৭ pm
হাজীর মাজার বস্তিতে অবৈধ বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নে বিশেষ অভিযান

মোঃ ফরিদ হোসেন, গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানাধীন হাজীর মাজার বস্তিতে অবৈধ বিদ্যুৎ সংযোগ ও ইন্টারনেট কানেকশন বিচ্ছিন্ন করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

মঙ্গলবার (২২ জুলাই ২০২৬) সকাল ১০টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদারের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোহাম্মদ বেলায়েত হোসেনের উপস্থিতিতে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে টঙ্গী পশ্চিম থানার আওতাধীন হাজীর মাজার বস্তির বিভিন্ন স্থানে স্থাপিত অবৈধ বিদ্যুৎ সংযোগ এবং ইন্টারনেট লাইন বিচ্ছিন্ন করা হয়। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অভিযানকালে ডেসকোর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জনাব এ কে এম নাজিমুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা কর্মসূচি পর্যবেক্ষণ করেন।

পুলিশ সূত্রে জানা যায়, হাজীর মাজার বস্তির কিছু এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করা হচ্ছিল। এসব সংযোগ বিচ্ছিন্ন করার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

জিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, মহানগর এলাকায় অবৈধ সংযোগ, মাদক ও অপরাধ সংশ্লিষ্ট কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!