বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ঘাটাইলে জামুরিয়া শান্তি সংঘ যুব সমাজের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রিমল তালুকদার
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ pm
১১
ঘাটাইলে জামুরিয়া শান্তি সংঘ যুব সমাজের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জামুরিয়া শান্তি সংঘ যুব সমাজের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জামুরিয়া মধ্যপাড়া এলাকায় জামুরিয়া শান্তি সংঘ ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা এগ্রো ফার্মের স্বত্বাধিকারী ও বিশিষ্ট সমাজসেবক মো. এনায়েত করিম (স্বপন)।

প্রধান অতিথির বক্তব্যে মো. এনায়েত করিম স্বপন বলেন, “যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে সমাজের উন্নয়নে কাজ করতে হবে। মাদক, সন্ত্রাস ও নানা ধরনের সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

তিনি আরও বলেন, সমাজের মানুষের পাশে দাঁড়ানো, অসহায়দের সহযোগিতা করা এবং এলাকার উন্নয়নে তরুণদের ইতিবাচক ভূমিকা রাখতে হবে। একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত সমাজ গঠনে যুবকদের অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।

জামুরিয়া শান্তি সংঘের সভাপতি মো. আদনান খায়রুল্লাহ আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আরিফ হোসেন বিদ্যুৎ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামুরিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. আহসান হাবিব সানি, উপজেলা জিয়া মঞ্চের সহ-সভাপতি মো. বারেক মিয়াসহ জামুরিয়া শান্তি সংঘের নেতৃবৃন্দ, সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভা শেষে সংগঠনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এ সময় সংগঠনের সদস্য ও অতিথিরা একে অপরকে শুভেচ্ছা জানান এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন জামুরিয়া শান্তি সংঘ যুব সমাজের সহ-সভাপতি মো. মামুন ইসলাম আবির।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!