বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মনোহরদীতে ইয়াবা সেবনের দায়ে যুবকের ১০ মাসের কারাদণ্ড

মোঃএমরুল ইসলাম
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ pm
২৮
মনোহরদীতে ইয়াবা সেবনের দায়ে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদী মনোহরদী প্রতিনিধি:

নরসিংদীর মনোহরদীতে ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণ করার অভিযোগে মোঃ সিফাত ভূঁইয়া নামে এক যুবককে ১০ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৯ সেপ্টেম্বর) মনোহরদী উপজেলার একদুরিয়া ইউনিয়নের চক বগাদী এলাকায় এ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত সিফাত ভূঁইয়া চক বগাদী এলাকার বাসিন্দা।

অভিযানকালে তার কাছ থেকে একটি ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৩) অনুযায়ী তাকে ১০ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানে মনোহরদী থানার এএসআই সোহানুর সঙ্গীয় ফোর্সসহ অংশগ্রহণ করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সজিব মিয়া।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূল ও মাদকের অপব্যবহার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!