বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

টঙ্গী পশ্চিম থানার অভিযানে পরোয়ানাভুক্ত আসামিসহ ৪ জন গ্রেপ্তার

মোঃ ফরিদ হোসেন
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ pm
টঙ্গী পশ্চিম থানার অভিযানে পরোয়ানাভুক্ত আসামিসহ ৪ জন গ্রেপ্তার

মোঃ ফরিদ হোসেন, গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ দক্ষিণ বিভাগের আওতাধীন টঙ্গী পশ্চিম থানা পুলিশ গত ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত এক আসামিসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় একটি মামলার পরোয়ানাভুক্ত একজন আসামিকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে মাদকবিরোধী অভিযানে তিনজন মাদকসেবীকেও আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

টঙ্গী পশ্চিম থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!