বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ছাত্রদল নেতা আতিকুর রহমান মিঠুর পিতার ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক

ফজলুল কবির
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ pm
ছাত্রদল নেতা আতিকুর রহমান মিঠুর পিতার ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক

পাবনা জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আতিকুর রহমান মিঠুর পিতা শহরের রাধানগর বাগানপাড়া এলাকার নবীনূর রহমান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে পাবনা সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহী এবং শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

ছাত্রদল নেতা আতিকুর রহমান মিঠুর পিতার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পাবনা সদর আসনের সংসদ সদস্য এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও বিএমডি চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন, পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক হারুন অর রশিদ, চেম্বার অব কমার্স মিডিয়া উপ-কমিটির সদস্য সচিব এস এম আদনান উদ্দিন, পাবনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নবী স্বপন, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আবু ওবাইদা শেখ তুহিন, পাবনা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব ডা. আহমেদ মোস্তফা নোমান, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম, পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান, সদস্য সচিব কমল শেখ টিটু, পাবনা জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান প্রিন্স, সদস্য সচিব মোঃ সাদ্দাম হোসেন ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রেজওয়ান হোসেন হৃদয়সহ প্রমুখ।

মরহুমের জানাযা নামায রাধানগর বাগানপাড়া বায়তুল আহাদ জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাযায় বক্তব্য রাখেন পাবনা পৌর বিএনপি'র সাবেক সদস্য সচিব ডা. আহমেদ মোস্তফা নোমান ও সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম।

জানাজা শেষে পাবনা শহরের গাছপাড়া এলাকার বালিয়াহেলট গোরস্থানে কবরস্থ করা হয়।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!