মোঃ আশরাফ উজ্জ্বল কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের কুটি দক্ষিণ বাজার এলাকায় অভিযান চালিয়ে ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ এক ব্যক্তিকে আটক করেছে কসবা থানা পুলিশ। এ সময় একটি পুরাতন নাম্বারবিহীন সিএনজিও জব্দ করা হয়।
বুধবার (২২ জুলাই ২০২৬) সকাল ১১টা ১০ মিনিটে কুটি দক্ষিণ বাজারের রহমত আরা সুপার মার্কেটের তারিন কনফেকশনারি দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তি হলেন মো. মামুন (৩৫), পিতা: মৃত জলিল মিয়া, গ্রাম: রানীয়ারা বিষ্ণুপুর, থানা: কসবা, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।
কসবা থানা সূত্রে জানা যায়, অভিযানের সময় আটক ব্যক্তির কাছ থেকে ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি পুরাতন নাম্বারবিহীন সিএনজি জব্দ করা হয়েছে।
এ বিষয়ে কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ঘটনাটির সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
উপজেলা প্রতিনিধি