বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২: পুলিশি অভিযানে আটক হৃদয় ও আমিনুর

সোহেল রানা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ pm
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২: পুলিশি অভিযানে আটক হৃদয় ও আমিনুর

পটুয়াখালীর গলাচিপা থানা পুলিশ কর্তৃক পরিচালিত এক মাদকবিরোধী অভিযানে ২০ (বিশ) গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পানপট্টি ইউনিয়ন থেকে তাদের আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে গলাচিপা থানার এসআই (নিঃ) মোঃ কামাল হোসাইনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স পানপট্টি ইউনিয়নে অভিযান পরিচালনা করেন। মঙ্গলবার বিকেল ৪:০৫ ঘটিকার সময় পানপট্টি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সেনের হাওলা এলাকায়, স্থানীয় মোকলেছুর রহমান গাজীর বাড়ির দক্ষিণ-পূর্ব পাশে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

১. হৃদয় খান (২৩) — পিতা: সেলিম খান, মাতা: বিউটি বেগম।

২. আমিনুর বিশ্বাস (২৮) — পিতা: আয়নুল বিশ্বাস, মাতা: মাকছুদা বেগম।

উভয়ের সাং: গুপ্তের হাওলা (৮নং ওয়ার্ড), ইউনিয়ন: পানপট্টি, থানা: গলাচিপা, জেলা: পটুয়াখালী।

অভিযানকালে আসামীদের কাছ থেকে ২০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারনি ১৯(ক) ধারায় একটি মামলা (মামলা নং-২৪, তারিখ: ০৮/০৯/২০২৬ খ্রিঃ) রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!