বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

গলাচিপায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন গ্রেফতার।

মোঃ সুমন খান.মাল্টিমিডিয়া রিপোর্টার. গলাচিপা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ pm
গলাচিপায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন গ্রেফতার।

পটুয়াখালীর গলাচিপায় পুলিশের ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ৪৮ ঘন্টার পরিচালিত পৃথক অভিযানে গ্রেফতার ও মাদক উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ৮ সেপ্টেম্বর রাতে গলাচিপা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রতনপুর এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আসাদুজ্জামান রুবেল (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

একই দিন বিকেল ৪টায় পানপট্টি ইউনিয়নের সেনের হাওলা এলাকায় অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ হৃদয় খান (২৩) ও আমিনুর বিশ্বাস (২৮) নামে দুইজনকে গ্রেফতার করে পুলিশ।

এছাড়া, একই দিন রাতে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে পৃথক আরেক অভিযানে ২০ গ্রাম গাঁজাসহ মোঃ শহিদুল হাওলাদার (৫০) নামে একজনকে আটক করা হয়। অন্যদিকে, ৮ সেপ্টেম্বর রাতে পানপট্টি ইউনিয়নের কোকাইতবক এলাকায় অভিযান চালিয়ে ৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মামুন হাওলাদার (২০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী পৃথক মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে গলাচিপা থানা পুলিশ।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!