বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

নওগাঁয় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

আব্দুল্লাহ আল মাহীদ
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ pm
৩৮
নওগাঁয় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু
প্রতিকী ছবি

নওগাঁর মান্দায় পুকুরের পানিতে ডুবে হুজাইফা (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ভালাইন ইউনিয়নের তুড়ুক গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত হুজাইফা উপজেলার তুড়ুক গ্রাম গ্রামের হাসনাত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বেলা একটার দিকে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির সামনের পুকুরে পড়ে যায় হুজাইফা। কিছুক্ষণ পর প্রতিবেশীরা পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করেন। পরে তাকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আইনি প্রক্রিয়া শেষে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

এ দূর্ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন মান্দা থানার অফিসার ইনচার্জ খোরশেদ আলম। তিনি বলেন কারো বিরুদ্ধে কোন অভিযোগ না থাকায় এবং মা-বাবার অনুরোধে আইনি প্রকৃয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। 

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!