গোলাম কিবরিয়া
খুলনা
ডেঙ্গুর প্রকোপ বাড়ায় জনসচেতনতা ও মশা নিধন কর্মসূচি শুরু করেছে খুলনা মহানগর যুবদল। এর অংশ হিসেবে যোগীপোল ইউনিয়ন যুবদলের উদ্যোগে বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নগরীর বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালিত হয়। উদ্বোধন করেন মহানগর যুবদলের আহ্বায়ক *আব্দুল আজিজ সুমন* ও সদস্য সচিব *রবিউল ইসলাম রুবেল*।
কর্মসূচিতে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, মশা নিধন ওষুধ ছিটানো এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
নেতারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নগরবাসীকেও বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে। জমে থাকা পানি অপসারণ করে এডিস মশা নিধনে সবার সহযোগিতা কামনা করেন তারা।
স্থানীয় যুবদলের নেতাকর্মীরা নিয়মিত এ কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।