বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কাজিরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৫ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

মোঃ সৌরভ হোসেন
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ pm
কাজিরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৫ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

প্রতিবেদন মোঃ সৌরভ হোসেন,

বরিশালের কাজিরহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন কাজিরহাট থানাধীন বিদ্যানন্দপুর ইউনিয়নের বিদ্যানন্দপুর এলাকার মোঃ ইমরান হোসেন (২৮), তিনি মোঃ কাদের হাওলাদারের ছেলে এবং মোঃ সোহেল (৩২)।পুলিশ সূত্রে জানা যায়, কাজিরহাট থানার জিডি নং–৩০১, তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৬-এর প্রেক্ষিতে অফিসার ইনচার্জ সিদ্দিকুর রহমানের নির্দেশনায় গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও মাদক উদ্ধারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।অভিযান চলাকালে ৮ সেপ্টেম্বর সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটের দিকে পুলিশ গোপন সূত্রে খবর পায় যে, কাজিরহাট থানাধীন ৭ নম্বর ভাষানচর ইউনিয়নের দফাদারহাট বাজার এলাকায় কয়েকজন ব্যক্তি ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।খবর পেয়ে এসআই কামাল বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। পরবর্তীতে সংগীয় পুলিশ সদস্যদের নিয়ে রাত আনুমানিক ৭টার দিকে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়।এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে পুলিশ সদস্যরা তাদের আটক করেন। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাদের দেহ তল্লাশি করা হলে মোঃ ইমরান হোসেনের কাছ থেকে ৩ পিস এবং মোঃ সোহেলের কাছ থেকে ২ পিসসহ মোট ৫ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা কাজিরহাট থানা এলাকায় ইয়াবা ট্যাবলেট বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানা গেছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট বিধি মোতাবেক জব্দ করা হয় এবং রাসায়নিক পরীক্ষার জন্য নমুনা সংরক্ষণ করা হয়েছে।এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!