বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সাভারে ডিবির অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

এইচ এম সাগর সাভার উপজেলা প্রতিনিধি
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ pm
২০৮
সাভারে ডিবির অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর শাখা। পুলিশ তাদের পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করেছে। এ সময় উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ) রাতে সাভারের রেডিও কলোনি এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।

ঢাকা জেলা ডিবি (উত্তর) সূত্রে জানা যায়, ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মো. শাহাদাৎ হোসেন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে রাত সাড়ে ৮টার দিকে সাভার মডেল থানাধীন রেডিও কলোনি এলাকায় অভিযান চালান। অভিযানের একপর্যায়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে তাদের দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. মামুন (৩২)। তিনি সাভারের উত্তর জামসিং এলাকার বাসিন্দা আব্দুল খালেক এর ছেলে।

অপরজন মো. সেলিম (৩২)। তিনি সাভারের জামসিং উত্তরপাড়া এলাকার বাসিন্দা মোঃ শুকুর আলীর ছেলে।

পুলিশের দাবি, উদ্ধার করা ইয়াবার মোট ওজন প্রায় ৫ গ্রাম এবং বাজারমূল্য আনুমানিক ১৫ হাজার টাকা।

ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তার মোঃ সেলিমের বিরুদ্ধে এর আগে অন্য একটি ধারায় মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলার প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে ঢাকা জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!