বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কটিয়াদীতে জুয়ার আসরে ওসি রফিকুলের সফল অভিযান: নগদ টাকা ও মোবাইলসহ গ্রেফতার একাধিক

নিজস্ব প্রতিনিধি
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ am
কটিয়াদীতে জুয়ার আসরে ওসি রফিকুলের সফল অভিযান: নগদ টাকা ও মোবাইলসহ গ্রেফতার একাধিক

​নিজস্ব প্রতিবেদক মোঃ ওয়াহিদ

কিশোরগঞ্জের কটিয়াদী থানা পুলিশের এক বিশেষ অভিযানে রাতের আঁধারে পরিচালিত জুয়ার আসর থেকে একাধিক জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে

। মঙ্গলবার রাতে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার আচমিতা ইউনিয়নের গনের গাও পুড়া বিল এলাকায় এ সফল অভিযান পরিচালিত হয়।

​স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকাটি নির্জন হওয়ায় রাতের অন্ধকারে সুযোগ বুঝে সেখানে বিভিন্ন এলাকা থেকে আসা জুয়াড়িরা নিয়মিত জুয়ার আসর বসাত। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে ওসি মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল পুড়া বিলে হঠাৎ অভিযান চালায়। 

অভিযান চলাকালে বিলের মধ্যবর্তী স্থানে জুয়া খেলা অবস্থায় কয়েকজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করে পুলিশ।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে কটিয়াদী মডেল থানার ওসি মোঃ রফিকুল ইসলাম জানান, "গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। এলাকায় জুয়া, মাদকসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পুরোপুরি বন্ধে পুলিশি এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।"

​পুলিশ সূত্রে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে বিচারিক আদালতে প্রেরণ করা হবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!