গোলাম কিবরিয়া
খুলনা :
খুলনার দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীর চাপ বাড়ছে। ২০২৬ সালের শুরু থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত *১৬৫ জন* ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।
এর মধ্যে *আগস্টে ৯৬ জন* এবং *সেপ্টেম্বরের প্রথম ৮ দিনে ১৮ জন* ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, রোগীদের জন্য পৃথক ওয়ার্ড রাখা হয়েছে। তবে রোগী বাড়ায় চিকিৎসাসেবায় চাপ তৈরি হচ্ছে।
এদিকে ডেঙ্গু বাড়লেও মশক নিধনে প্রশাসনের দৃশ্যমান উদ্যোগ না থাকার অভিযোগ করেছেন স্থানীয়রা। তারা নিয়মিত মশক নিধন ও সচেতনতা বাড়ানোর দাবি জানান।
দিঘলিয়া ইউএনও বলেন, ইউনিয়ন পর্যায়ে মশক নিধনের চিঠি দেওয়া হয়েছে। স্কুল-কলেজে সচেতনতা ক্যাম্পেইনও চলছে। তিনি বাড়ির আশপাশ পরিষ্কার রাখার পরামর্শ দেন।