বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

গোবিন্দগঞ্জের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরীর মৃত্যু

মোঃ এনামুল হক
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ pm
গোবিন্দগঞ্জের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরীর মৃত্যু

মোঃ এনামুল হক

গাইবান্ধা জেলা

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মো. মনোয়ার হোসেন চৌধুরী আর নেই। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মনোয়ার হোসেন চৌধুরী গাইবান্ধা-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। রাজনীতির পাশাপাশি তিনি ছিলেন একজন প্রকৌশলী এবং কর্মজীবনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন।

তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর গোবিন্দগঞ্জসহ গাইবান্ধার বিভিন্ন এলাকায় শোকের আবহ বিরাজ করছে। রাজনৈতিক সহকর্মী, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় বিভিন্ন মহলের মানুষ।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!