বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

হাকিমপুর হিলি বন্দরের ব্যবসায়ীদের সাথে রংপুর কাস্টমস কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

ইব্রাহিম হোসেন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ pm
হাকিমপুর হিলি বন্দরের ব্যবসায়ীদের সাথে রংপুর  কাস্টমস কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
হিলিতে কাস্টমস কমিশনারের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

ইব্রাহিম হোসেন হাকিমপুর উপজেলা প্রতিনিধি।

দিনাজপুরের হিলি স্থলবন্দরের সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশন ও বন্দরের আমদানি রফতানিকারক এবং ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময় সভা করেছেন রংপুর কাস্টমস,এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কমিশনার মুহাম্মদ রাশেদুল আলম।

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে হিলি স্থলবন্দরের পানামা পোর্টের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় হিলি বন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি রফতানি কার্যক্রম বৃদ্ধির লক্ষ্য, হিলি কাস্টমসের নানা জটিলতা নিরসন এবং ব্যবসায়ীদের বন্দরে বিদ্যমান নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন হিলি বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

কাস্টমস ও বন্দরকেন্দ্রিক বাণিজ্যিক কার্যক্রম আরও গতিশীল এবং হিলি বন্দরে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে মতবিনিময় সভায় আলোচনা করা হয়।

রংপুর কাস্টমস কমিশনার মুহাম্মদ রাশেদুল আলম, ব্যবসায়ীদের অভিযোগ ও পরামর্শ মনোযোগ দিয়ে শোনেন এবং বন্দর দিয়ে কাস্টমস আইনানুগ বাণিজ্য সহজ করতে কাস্টমসের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এর আগে রংপুর কাস্টমস কমিশনার মুহাম্মদ রাশেদুল আলম হিলি পানামা পোর্টে পৌঁছালে, হিলি কাস্টমস এর পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে সম্মেলন কক্ষে হিলি স্থলবন্দরের ব্যবসায়ী নেতৃবৃন্দ কমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ ফেরদৌস রহমান,সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম শাহিন মন্ডল, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, হিলি বন্দরের আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি মোঃ শাখাওয়াত হোসেন শিল্পী, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হোসেন, স্থানীয় ব্যবসায়ী আলহাজ্ব শহিদুল ইসলাম, মোস্তাক আহমেদ, বাবলুর রহমান সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং হিলি কাস্টমসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!