মো: আরিফুল ইসলাম, ঝিনাইদহ কালীগঞ্জ।।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- উপজেলার কাশিপুর গ্রামের মিজানুর রহমান লাল্টুর ছেলে ইউছুপ আলী, শহরের নিশ্চিন্তপুর গ্রামের নিরঞ্জন বিশ্বাসের ছেলে অবুঝ বিশ্বাস এবং একই এলাকার রফিকুল ইসলামের ছেলে রবিউল ইসলাম।
মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাশিপুর গ্রামে অভিযান চালিয়ে ইউছুপ আলীকে ৭০ পিস ইয়াবাসহ তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে শহরের নিশ্চিন্তপুর এলাকায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ অবুঝ বিশ্বাসকে এবং একই এলাকা থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ রবিউল ইসলামকে আটক করা হয়।
ইউছুপ আলীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও বিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড, অবুঝ বিশ্বাস ও রবিউল ইসলামকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।