মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

দীঘিনালা জোনের উদ্যোগে সম্প্রতীর ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উপজেলা প্রতিনিধি
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ pm
দীঘিনালা জোনের উদ্যোগে সম্প্রতীর ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খাগড়াছড়ির দীঘিনালায় সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে দীঘিনালা জোনের উদ্যোগে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার ৮ সেপ্তেম্বর উপজেলার মিনি স্টেডিয়াম খেলার মাঠে  আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লে: কর্ণেল মো: আল- আমিন পিএসসি, বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার তানজিল পারভেজ, ৩নং কবাখালি ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা, ২নং বোয়ালখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, উপজেলা  বিএনপির সভাপতি সফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক  জয়নাল আবেদীনসহ স্হানীয় জন প্রতিনিধি সাংবাদিক উপস্তিত ছিলেন।

অনুষ্টনে জোন কমান্ডার লে: কর্ণেল আল- আমিন  বলেন, পাহাড়ি-বাঙালি ও বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য সুদৃঢ় করার পাশাপাশি তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। খেলাধুলা তরুণদের মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বাবুছড়া মহিলা একাদশ বনাম বোয়ালখালি মহিলা একাদশ  অংশ নেয়। টুর্নামেন্টে দীঘিনালা,বাঘাইছড়ি,লংগদু উপজেলাসহ ৪ টি দল অংশগ্রহণ করেন। খেলায় বোয়ালখালি মহিলা একাদশকে ৫/০ গোলে হারিয়ে বাবুছড়া মহিলা একাদশ জয় লাভ করেন। পরে বিজয়ীদের  মাঝে পুরস্কার তুলে দেন লে: কর্ণেল মো: আল আমিন পিএসসি।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!