মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

পঞ্চগড়ের আটোয়ারীর উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী’র বদলিজনিত কারণে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ pm
পঞ্চগড়ের আটোয়ারীর উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী’র বদলিজনিত কারণে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

 নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের আটোয়ারীর উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী’র বদলিজনিত কারণে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত 
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা অফিসার্স ক্লাব কর্তৃক ওই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ অফিসার ডা. মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার রেজাউন-নবী রেজার সঞ্চালনায় উপজেলা কৃষি অফিসার মোঃ মোস্তাক আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ রোকনুজ্জামান, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান, উপজেলা প্রকৌশলী ও উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ:দা:) মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ সহ সরকারি সকল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিদায়ী ইউএনও রিপামনি দেবীকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। বক্তারা তাঁর নতুন কর্মস্থলের জন্য সফলতা ও মঙ্গল কামনা করেন পরে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত প্রতিষ্ঠান  প্রধান শিক্ষক ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ব্যবসায়িক সহ সাধারণ মানুষ  বিভিন্নভাবে সংবর্ধনা জানান।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!