পানশিনৌকা বাইচ সিজন ০২, /২০২৬ রামকান্তপুর উল্লাপাড়া
একতা চ্যালেঞ্জার, বায়া কে হারিয়ে দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়ন হলো সুজানগরের বস্তাল একতা এক্সপ্রেস।
সুজানগর উপজেলা প্রতিনিধিঃ খন্দকার মনিরুজ্জামান
নদীর বুকে গর্জন, বৈঠার ছন্দ আর হাজারো দর্শকের উচ্ছ্বাস—সবকিছুকে ছাপিয়ে দুর্দান্ত পারফরম্যান্সে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বস্তাল একতা এক্সপ্রেস।
রামকান্তপুর পানসি নৌকা প্রতিযোগিতা ২০২৬-এর বহুল প্রতীক্ষিত ফাইনালে শক্তিশালী একতা চ্যালেঞ্জার বায়া কে হারিয়ে বিজয়ের মুকুট ছিনিয়ে নিয়েছে বস্তাল একতা এক্সপ্রেস।
আর একতা চ্যালেঞ্জার বায়া কে হারিয়ে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ করে পাবনা জেলার সুজানগর উপজেলা আমিনপুর থানার বস্তাল একতা এক্সপ্রেস ।
ফাইনালজুড়ে যেন অন ফায়ার ছিল বস্তাল একতা এক্সপ্রেস। বৈঠার প্রতিটি আঘাতে ছিল জয়ের প্রত্যয়, নৌকার প্রতিটি ছুটে চলায় ছিল চ্যাম্পিয়ন হওয়ার অদম্য আত্মবিশ্বাস।
এই বিজয় শুধু একটি নৌকার জয় নয়—এটি অত্র উপজেলার বস্তাল গ্রামের মানুষের ঐক্য, সাহস, পরিশ্রম ও ভালোবাসার বিজয়।
অপরাজিত চ্যাম্পিয়ন বস্তাল একতা এক্সপ্রেস এর বিজয়ে উপজেলায় যেন ছোট বড় ধনী-গরীব ছেলে বুড়ো সকলের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।