মোঃ এনামুল হক
গাইবান্ধা জেলা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফরিদপুর ইসলাম নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির সন্ধান পাওয়া গেছে। তিনি শুধু নিজের নাম বলতে পারেন। তবে নিজের বাড়ির ঠিকানা কিংবা পরিবারের সদস্যদের বিষয়ে কোনো তথ্য দিতে পারছেন না।
বর্তমানে তিনি গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঘুগা নয়াপাড়া গ্রামে অবস্থান করছেন।
স্থানীয়দের পক্ষ থেকে তার পরিবারের সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
কেউ যদি ফরিদপুর ইসলামকে চিনে থাকেন অথবা তার পরিবার-পরিজনের সন্ধান জানেন, তাহলে দ্রুত স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
আপনার একটি শেয়ার হয়তো ফরিদপুর ইসলামকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারে।