বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সখিপুরে ৫০ পিস ইয়াবাসহ তিনজন আটক

আল আমীন সরদার
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ pm
৪০
সখিপুরে ৫০ পিস ইয়াবাসহ তিনজন আটক

আল আমীন সরদার

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সখিপুর বাজারের পশ্চিম পাশে আশ্রয়ণ প্রকল্প/গুচ্ছগ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—সখিপুর থানার রাড়ীকান্দি এলাকার জুয়েল সরদার (৩৪), সাকিল সরদার (৩২) এবং চরভাগা গাজীকান্দি এলাকার নাহিদ হাসান (২১)।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।

পরে আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলার পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অভিযান ও মামলার বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!