বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

নিরাপদ সড়ক নিশ্চিত করতে কুমারখালী থানা পুলিশের লিফলেট বিতরণ

মোঃ লিটন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ pm
২৯
নিরাপদ সড়ক নিশ্চিত করতে কুমারখালী থানা পুলিশের লিফলেট বিতরণ
ছবি: লিফটের বিতরণকালে তোলা

কুষ্টিয়ার কুমারখালীতে সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে কুমারখালী থানা পুলিশ।

মঙ্গলবার বিকেলে পৌর বাস স্ট্যান্ড সহ শহরের বিভিন্ন এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়।

কুষ্টিয়া জেলা ট্রাফিক পুলিশের প্রচারণার লিফলেট বিতরণ কালে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম, উপ-পুলিশ পরিদর্শক (এসআই) ইমরুল , আব্দুর রশিদ, লিটন সহ অনেকে উপস্থিত ছিলেন।

লিফলেটে পথচারীদের নিরাপদে রাস্তা পারাপার, চলন্ত অবস্থায় মোবাইল ফোন ব্যবহার না করা, ফুটপাত ব্যবহারে সতর্কতা, মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি চালকদের হেলমেট ও সিটবেল্ট ব্যবহার, মাদকমুক্ত অবস্থায় গাড়ি চালানো, বৈধ কাগজপত্র সঙ্গে রাখা, নির্ধারিত গতিসীমা মেনে চলা এবং জরুরি প্রয়োজনে ৯৯৯ নম্বরে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

পাশাপাশি অতিরিক্ত যাত্রী বহন না করা, ব্যস্ত সড়কে অযথা পার্কিং ও ওভারটেকিং না করা এবং অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার যানবাহনকে অগ্রাধিকার দেওয়ার বিষয়েও সচেতন করা হয়। পুলিশের পক্ষ থেকে সড়ক ব্যবহারকারীদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!