বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মাদারগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ আলমগীর হোসাইন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ pm
২৮
মাদারগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

মাদারগঞ্জ জামালপুর প্রতিনিধি:-

“মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের খরকা হলরুমে গিয়ে শেষ হয়।

পরে খরকা হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও-এর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম আজাদ, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আনোয়ার হোসেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম গোলাম কিবরিয়া, মাদারগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম ও চরপাকেরদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামসহ অনেকে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের প্রকল্প সমন্বয়কারী মো. আবুজ্জোহা।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও বলেন, একটি জ্ঞানভিত্তিক ও দক্ষ সমাজ গঠনে সাক্ষরতার কোনো বিকল্প নেই। কেবল অক্ষরজ্ঞান অর্জনের মধ্যেই সাক্ষরতা সীমাবদ্ধ নয়; বরং প্রতিটি নাগরিককে আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে। তিনি বলেন, শতভাগ সাক্ষরতা অর্জনে উপজেলা প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকেও একযোগে কাজ করতে হবে। সাক্ষরতার প্রসার, নিরক্ষরতা দূরীকরণ এবং শিক্ষার সুযোগ সবার কাছে পৌঁছে দিতে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!