মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান: ৪৮০ পিস নেশাজাতীয় ইনজেকশন জব্দ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি নবী ওয়ালিউল্লাহ
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ pm
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান: ৪৮০ পিস নেশাজাতীয় ইনজেকশন জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৪৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন (Buprenorphine 2 ml) জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর ২০২৬) ভোর আনুমানিক ৫:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে চকপাড়া বিওপি’র একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত পিলার ১৮২/৩-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের মোড়লটলা গ্রামের এক আমবাগানে চোরাকারবারীদের অবস্থান সনাক্ত করা হয়। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ মাদক চোরাকারবারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত স্থানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি জানান, "দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত এলাকায় সকল প্রকার চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"

জব্দকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!