শেখ রাসেল ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার চরপোগলদিঘা এলাকা থেকে হবিবুর রহমান হবি (৮৫) নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিখোঁজ হয়েছেন।
গত ৬ মাস ধরে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজের সময় তার পরনে ছিল সাধারণ পোশাক। তার পারিবারিক সূত্র জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন এবং নিজের নাম ও বাড়ির ঠিকানা স্পষ্টভাবে বলতে পারেন না। আত্মীয়স্বজন সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় পরিবার চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছে।
হবিবুর রহমানের বিবরণ:
নাম: হবিবুর রহমান হবি
পিতা: কালু শেখ
স্থায়ী ঠিকানা: চরপোগলদিঘা, সরিষাবাড়ি, জামালপুর
যদি কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন কিংবা তাকে কোথাও দেখতে পান, তবে বিনীতভাবে নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে:
যোগাযোগের নম্বর: 01872906150