বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

বাসন থানার বিশেষ অভিযানে মাদক মামলার আসামীসহ ৩ জন গ্রেফতার

মোঃ ফরিদ হোসেন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ pm
১১
বাসন থানার বিশেষ অভিযানে মাদক মামলার আসামীসহ ৩ জন গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি | মোঃ ফরিদ হোসেন

গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ০৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক মামলার এজাহারভুক্ত এক আসামীসহ মোট তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় পাঁচশত (৫০০) গ্রাম গাঁজাসহ মাদক মামলার এজাহারনামীয় আসামী মোসাঃ হোসনে আরা (৫০)-কে গ্রেফতার করা হয়। তিনি গাজীপুর জেলার বাসন থানার নলজানী এলাকার (এলজিইডি ভবনের পেছনে, কাঁচারী পুকুর পাড়) বাসিন্দা। তার পিতা মৃত আহাদ আলী, মাতা মৃত গোলাপজান এবং স্বামী মৃত নূর ইসলাম।

এছাড়া ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় আলম হোসেন (২৬)-কে গ্রেফতার করা হয়েছে। তিনি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার ছালোরা গ্রামের আব্বাস আলী ও রোকেয়া বেগমের ছেলে। বর্তমানে তিনি গাজীপুর মহানগরের নাওজোড় হোসেন মার্কেট এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

একই অভিযানে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মোট তিনজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বাসন থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!