কুষ্টিয়ার কুমারখালীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক লুৎফর রহমান, পৌর বিএনপি'র সভাপতি মনোয়ার হোসেন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খান আতিকুর রহমান সবুজ, যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সিনিয়র সহ-সভাপতি শাকিল আহমেদ তিয়াস সহ অনেকে উপস্থিত ছিলেন।