বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

পাইকগাছায় সাবেক ছাত্রলীগ সভাপতি আবুল কালাম আজাদ গ্রেপ্তার

মোঃগোলাম কিবরিয়া
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ am
১১
পাইকগাছায় সাবেক ছাত্রলীগ সভাপতি আবুল কালাম আজাদ গ্রেপ্তার

গোলাম কিবরিয়া

খুলনা

খুলনার পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা *অ্যাডভোকেট শেখ আবুল কালাম আজাদ*কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে পাইকগাছা উপজেলা ভূমি অফিসের সামনে একটি দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

*যেভাবে গ্রেপ্তার*

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্গঠনের তৎপরতার অভিযোগে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে আজাদকে ধাওয়া করা হয়। এ সময় তিনি মোটরসাইকেল ফেলে দৌড়ে একটি দোকানের ভেতরে আশ্রয় নেন। পরে স্থানীয়দের সঙ্গে তার ধস্তাধস্তির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

*নাশকতার মামলা রয়েছে*

পুলিশ সূত্রে আরও জানা যায়, আবুল কালাম আজাদের বিরুদ্ধে পাইকগাছা থানায় নাশকতার মামলা রয়েছে।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) *মো. আওয়াল কবির* গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

*রাজনৈতিক পরিচয়*

উল্লেখ্য, অ্যাডভোকেট শেখ আবুল কালাম আজাদ পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!